জামালগঞ্জ, আক্কেলপুর, জয়পুরহাট (EIIN No-১২১৭৬৯)

প্রধান শিক্ষকের বানী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণ পদ্ধতিকে বদলে দিয়েছে। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা । আইসিটি স্থান করে নিয়েছে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণীকক্ষেও-যেখানে ছোট ছোট সোনামনিরাও বই খাতার পাশাপাশি কম্পিউটারে শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য রূপকার হিসেবে গড়ে তুলার জন্য এই ওয়েবসাইট টি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য ও উপাত্ত সহজে ও দ্রুততার সাথে পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিস্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য।এই ওয়েবসাইট টি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে, এই প্রত্যাশা করছি। রানা কুমার সরকার প্রধান শিক্ষক জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়

রানা কুমার সরকার

প্রধান শিক্ষক

জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়